News Flash

  • Home
  • দেশ
  • বারাণসী ও অযোধ্যায় জনস্রোত, ছুটির দিনে ভিড় ক্রমেই বাড়ছে
Image

বারাণসী ও অযোধ্যায় জনস্রোত, ছুটির দিনে ভিড় ক্রমেই বাড়ছে

অযোধ্যা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার ছুটির দিনে বারাণসী ও অযোধ্যায় ঢল নামল পুণ্যার্থীদের। ভিড় সামলাতে হিমশিম খেল পুলিশ ও প্রশাসন। প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পর অধিকাংশ পুণ্যার্থীই রওনা দিয়েছেন বারাণসী ও অযোধ্যায়। তাই এই দুই শহরে রবিবার সকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে।

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা চলে যাচ্ছেন বেশিরভাগ পুণ্যার্থীরা, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দির দর্শন করছেন। আর তাই রামমন্দিরে প্রতি দিন ভিড়ের চাপ বাড়ছে। রবিবারও সকাল থেকেই রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের। সঙ্গমে পুণ্যস্নান করেই বহু পুণ্যার্থী রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা পুণ্যস্নানের পাশাপাশি অযোধ্যায় যাচ্ছেন রাম মন্দির দর্শনে। বহু পুণ্যার্থী গিয়েছেন বারাণসীতেও।

Releated Posts

নয়ডায় প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধে অভিযানে ৫০১ জনের বিরুদ্ধে ব্যবস্থা, অভিযান অব্যাহত

নয়ডা, ৯ জুন (আইএএনএস): প্রকাশ্যে মদ্যপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবনের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে আরও ৫০১ জনের…

ByByNews Desk Jun 9, 2026

সিআইজিকে চিঠি থেকে প্রতি দু’মাসে বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠকে ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jun 8, 2026

সাকেতে বেআইনি বহুতল ধসের ঘটনা সুপ্রিম কোর্টে, দিল্লিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি অ্যামিকাস কিউরির

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): দিল্লির সাকেত এলাকার সাইদুলাজাবে বেআইনিভাবে নির্মিত পাঁচতলা একটি ভবন ধসে ছয়জনের মৃত্যুর ঘটনাকে সুপ্রিম…

ByByNews Desk Jun 8, 2026

বিধায়ক স্বাক্ষর জালিয়াতি মামলায় সিআইডি-র কাছে আরও সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ জুন (আইএএনএস): বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দফতরে হাজিরার বিষয়ে আরও…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top