News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২২ দফা দাবিতে গণঅবস্থানে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ
Image

২২ দফা দাবিতে গণঅবস্থানে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সামনে তিন ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। তাঁদের দাবি, অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এদিন সংগঠনের এক কর্মী জানিয়েছেন, কর্পোরেট পুঁজির দালাল উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ফ্যাসিবাদী ও তাদের জাতিবিদ্বেষী সহযোগিদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। তাই ২০ ফ্রেব্রুয়ারী আগরতলায় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ তিন ঘন্টার গণ অবস্থানের ডাক দিয়েছে।

সংগঠনের দাবিগুলো হল, জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতকারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা, রাষ্ট্রের মদতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের ওপর আক্রমণ বন্ধ করা। কৈতরাবাড়ি এবং কদমতলার ঘটনার সাথে জড়িত চক্রান্তকারিদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা।বেদখল হয়ে যাওয়া সমস্ত ওয়াকফ্ সম্পত্তি পুনরুদ্ধার করা এবং রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করা হোক।

তাছাড়া, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মোতাবেক ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করা, বেকারদের চাকরি নয়তো বেকার ভাতা প্রদান করা, বনাধিকার আইন ২০০৬ সঠিকভাবে বাস্তবায়ন করে জনজাতিদের প্রতি পরিবারকে ২৫ কানি করে জমির পাট্টা প্রদান করা, জনজাতিদের ছোট বড় প্রতিটি জনগোষ্ঠীর স্বশাসন নিশ্চিত করতে বহুস্তরীয় স্বশাসন ব্যাবস্থা কায়েম করা, শিক্ষা চাকরি ও জনপ্রতিনিধিত্ব সহ সমস্ত ক্ষেত্রে ওবিসি জনগোষ্ঠীর সংখ্যানুপাতিক সংরক্ষণ চালু করা হোক।

পাশাপাশি, ভূমিহীন ঝাড়খণ্ডী ও চা শ্রমিকদের ন্যূনতম ১০ গন্ডা করে জমি বন্দোবস্ত দিতে হবে। চা শ্রমিকদের মজুরি ৬০০ টাকা নির্ধারণ করে সপ্তাহে একদিন সবেতন ছুটি দেওয়া সহ ২২ দফা দাবি জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top