News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভাড়াবাড়ি থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

ভাড়াবাড়ি থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: সাতসকালে ভাড়াবাড়ি থেকে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় শিবনগরস্থিত অনিক ক্লাব সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ ওই ভাড়াবাড়িতে থাকত যুবক। অত্যন্ত শান্ত স্বভাবের ছিল বলে জানা গিয়েছে। ওই এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শিবনগরস্থিত অনিক ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা তপন পালের বাড়িতে ভাড়া থাকতো কলেজ পড়ুয়া বিপুল জমাতিয়া। সে এমবিবি কলেজে পড়তো। তার বাড়ি উদয়পুর কিল্লায়। আজ সকালে বাড়ির মালিক বিপুলের কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহের দানা বাঁধে। তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান সে মেঝেতে পড়ে রয়েছে। সাথে সাথে তিনি পুলিশকে খবর দিয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। এদিকে, ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মৃতের বাবা।

এদিকে, মৃতের বাবা জানিয়েছেন, কিছুদিন ধরে সে অসুস্থ ছিল। গতকাল সারাদিন তাঁর খোঁজখবর পাওয়া যায়নি। আজ সকালে তিনি খোঁজ নিতে আগরতলায় আসছিলেন। তখন মাঝ পথে তার কাছে খবর আসে ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top