News Flash

Image

আস্তাবল ময়দানে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী : সাত সকালে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয়েছে। আস্তাবল ময়দানে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশকে খবর দিয়েছিল। এদিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায় নি। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাত সকালে পথচারীরা দেখতে পান আস্তাবল মাঠের মঞ্চ নিচে এক ব্যক্তি পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারাই পুলিশে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃত ব্যক্তি লেইক চৌমুহনী এলাকায় ভবঘুরের মত ঘুরে বেড়াতো। যদিও তার নাম জানা যায়নি। তবে ওই ব্যক্তি বাড়ি নাকি বড়জলা নেপালি বস্তি এলাকায়।

তিনি আরো জানান, মৃত ব্যক্তির মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, হয়তো বা মৃতের কানের কিছু অংশ কুকুর বা বিড়াল হয়তো নিয়ে গেছে। তবে কিছুদিন ধরেই নাকি ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top