News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে ভূমিকম্পে উপরে পড়ল ২০-২৫ বছরের পুরানো গাছ, হতবাক ঝিল পার্ক কর্তৃপক্ষ
Image

দিল্লিতে ভূমিকম্পে উপরে পড়ল ২০-২৫ বছরের পুরানো গাছ, হতবাক ঝিল পার্ক কর্তৃপক্ষ

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): না ঝড়, না বৃষ্টি, শুধু সকালে অনুভূত হয়েছিল জোরালো তীব্রতার ভূমিকম্প। সেই ভূমিকম্পের পরই দিল্লির ঝিল পার্কে উপরে পড়ল ২০-২৫ বছরের পুরানো একটি গাছ। যা দেখে হতবাক পার্ক কর্তৃপক্ষ। ঘড়ির কাঁটায় ৫টা ৩৬ মিনিট। ভোরের আলো ফুটলেও তখনও ঘুম ভাঙেনি রাজধানীর। আচমকা কেঁপে ওঠে মাটি।

জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়া। সেখানে দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের জমির ঠিক নীচে ভূমিকম্প হয়েছে। মাটি থেকে গভীরতা খুব বেশি নয়, মাত্র পাঁচ কিলোমিটার। ভূমিকম্পের উপকেন্দ্রেই অবস্থিত ঝিল পার্ক।

পার্কের এক তত্ত্বাবধায়ক মহাবীর বলেন, “আমি সকালে উপড়ে যাওয়া গাছটি দেখলাম। এটি একটি ২০-২৫ বছরের পুরানো গাছ। এমনটি ভূমিকম্পের কারণে ঘটেছে, কারণ এখানে হাওয়া অথবা বজ্রপাত কিছুই হয়নি। শ্রমিকরা জানান, ভূমিকম্পের পর পার্কে উপরে পড়া গাছটি তাঁরা দেখতে পান।” আরেক তত্ত্বাবধায়ক জানকি দেবী বলেন, “উপড়ে যাওয়া গাছ ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। ভোর সাড়ে ৫টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়; খুব প্রবল কম্পন অনুভূত হয়। তারপর দেখা যায় গাছটি উপড়ে গেছে।”

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top