News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Image

আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:
রবিবার আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রথম সেশনে বার্ষিক সাধারণ সভা উপলক্ষে যারা ফটোগ্রাফিতে অংশগ্রহণ করেছিলেন এদিন তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে সংগঠনের নেতৃত্বরা সংগঠনকে শক্তিশালী করা এবং সাংবাদিকদের সার্বিক পরিকাঠামো সমস্যা ও আগামী দিনের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

আইসিএ অধিকর্তা আলোচনা করতে গিয়ে কিভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে রাজ্যের সাংবাদিকদের উন্নত পরিষেবা প্রদান ও সহায়তা করার বিষয় নিয়ে আলোচনা করেন। অন্যদিকে দ্বিতীয় সেশনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের সাংবাদিকদের ভালোভাবে তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার প্রশংসা করেন ।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top