News Flash

  • Home
  • দেশ
  • আমেরিকা থেকে ফিরলেন আরও ১১৯ জন ভারতীয়, বিমান নামল পঞ্জাবে
Image

আমেরিকা থেকে ফিরলেন আরও ১১৯ জন ভারতীয়, বিমান নামল পঞ্জাবে

অমৃতসর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল শতাধিক অবৈধ অভিবাসীকে। দ্বিতীয় দফায় মোট ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে পঞ্জাবের অমৃতসরে পৌঁছেছে বিমানটি। এই ১১৯ অবৈধবাসীর মধ্যে ৬৭ জনই পঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন।

এ ছাড়া গুজরাটের আট জন, উত্তর প্রদেশের তিন জন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের এক জন এবং জম্মু ও কাশ্মীরের এক জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠিয়েছে আমেরিকা। চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধবাসীদের নিয়ে তাদের আরও একটি বিমানের ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কত জন আছেন, এখনও জানায়নি আমেরিকা।

Releated Posts

ইভিএম খারাপ হলে ভোট বন্ধের ডাক, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএম বিকল হলে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা…

ByByNews Desk Apr 4, 2026

পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির

নয়াদিল্লি, ৪ এপ্রিল( আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রাজ্যে…

ByByNews Desk Apr 4, 2026

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top