News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাটে রাস্তার বেহাল দশা, ক্ষুব্ধ নাগরিক
Image

কুমারঘাটে রাস্তার বেহাল দশা, ক্ষুব্ধ নাগরিক

আগরতলা, ১২ ফেব্রুয়ারী : কুমারঘাটের রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে, যানবাহন নিয়ে চলাচল করতে চালকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। অতিসত্বর রাস্তা সংস্কার দাবিতে জানিয়েছেন ক্ষুব্ধ নাগরিকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিগত বেশ কিছুদিন ধরে কুমারঘাটের তিনটি স্হান যেমন নিদেবি এলাকা, কুমারঘাট রামকৃষ্ণ চৌমুনী, এবং কুমারঘাট বালিকা বিদ্যালয়ের সম্মুখে রাস্তার বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তা ভেঙ্গে বড় বড় গর্ত হওয়ার কারণে যানবাহন নিয়ে চলাচল করতে চালকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। তাছাড়া, পথচারী, বাজারে নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী,এবং বিভিন্ন রোগীরাও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নি। তাই আজ এ ব্যাপারে স্থানীয়দের সংশ্লিষ্ট দপ্তর থেকে রাস্তাটি পুনরায় মেরামতি করে দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top