News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাকারজলায় তিন বন্ধুর হাতে খুন, রাবার বাগানে দেহ
Image

টাকারজলায় তিন বন্ধুর হাতে খুন, রাবার বাগানে দেহ

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : তিন বন্ধু মিলে গতকাল সন্ধ্যায় তাদের অন্য আরেক বন্ধুকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে মৃতদেহ রাবার বাগানে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জম্পুইজলা ব্লকের টাকারজলা থানারধীন পাইল্লাভাঙ্গা এলাকায়।

এই এলাকার রাবার শ্রমিক মঙ্গলচরণ দেববর্মা (২৬)। মঙ্গলচরণ দেববর্মাকে সোমবার সন্ধ্যাবেলায় বৃদ্ধিবাজার এলাকার যুবক যজ্ঞু দেববর্মা (২৭), জিরানিয়া এলাকার জংসেন দেববর্মা (২৯) এবং টাকারজলা পাইল্লাভাঙ্গা এলাকার গণেশ দেববর্মা (২৬), মিলে মঙ্গলচরণ দেববর্মাকে বাড়ি থেকে নিয়ে যায়। গভীর রাত পর্যন্ত মঙ্গল বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা। সারারাত মঙ্গল দেববর্মাকে খোঁজাখুঁজি করে তার স্ত্রী সহ পরিবারের লোকজন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।

পুলিশের কাছে মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা জানান, তার স্বামীকে তিন বন্ধু মিলে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তাদের সাথে রাবার বিক্রি করার কিছু টাকাও ছিল। মঙ্গলবার সকালে রাবার বাগানে তার স্বামীর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে তারা জানিয়েছে, মঙ্গল বাইক দুর্ঘটনায় আহত হওয়ার পর তারা তাকে রাবার বাগানে ফেলে দিয়ে গিয়েছিল।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলচরণের দুই সন্তান রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top