News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের মামলায় গ্রেফতার ৬
Image

চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের মামলায় গ্রেফতার ৬

আগরতলা, ১১ ফেব্রুয়ারী: চোর সন্দেহে বাবুল মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিলোনিয়া থানায় খুনের মামলা দায়ের করা হয়েছিল। পুলিশী তদন্তে হত্যা কান্ডের সাথে জড়িত ছয় যুবকের নাম উঠে আসে। আজ অভিযুক্ত ছয়জনকে পুলিশ বিলোনিয়া আদালতে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, বাবুল মিয়া নবোদয় বিদ্যালয়ের সামনে পাচিল টপকে ভিতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর গনপিটুনিতে দিয়ে বেঁধে রাখে অভিযুক্ত বাবুল মিয়াকে। বিদ্যালয়ের হাত সাফাই করতে গিয়ে নিজেই সাফাই হয়ে গেল। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বিলোনিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দিয়েছেন। এদিকে, খবর পেয়ে ছুটে গিয়েছেন বাবুল মিয়ার পরিবারের লোকজন এবং কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে, বিলোনিয়ায় বাবুল মিয়া হত্যা মামলায় অভিযুক্ত ছয়জনকে পুলিশ বিলোনিয়া আদালতে সোপর্দ করে। অভিযুক্তরা হল- মোহম্মদ মোস্তাফা (২০), আবুল হোসেন,(৪০) উৎপল দে(২৪), আকাশ দাস (২৩), সঞ্জয় তেওয়ারি (৪৫), শিব শংকর সরকার (২৩)। ছয়জনের মধ্যে তিন জনের বাড়ি আসামে। অপর তিন জনের বাড়ি বিলোনিয়া মহকুমায়।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top