News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’-ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করার ঘটনায় তীব্র নিন্দা ভারতের
Image

‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’-ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করার ঘটনায় তীব্র নিন্দা ভারতের

নয়া দিল্লী, ৭ ফেব্রুয়ারি: ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানালো ভারতের বিদেশমন্ত্রক। ওই ঘটনাকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সাংবাদিকদের সামনে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটা দুর্ভাগ্যজনক যে দখলদায়িত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন, ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, যাঁরা বাঙালি হিসেবে পরিচিত এবং স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন তাঁরা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে জানেন। এই ভাঙচুর এবং ধ্বংসলীলার কঠোর সমালোচনা করা উচিত।

Releated Posts

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে আটক করেছে…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top