News Flash

  • Home
  • দিনের খবর
  • যমুনা নদীকে সম্পূর্ণ স্বচ্ছ করবে বিজেপি, ভোট দিয়ে দাবি হরদীপ পুরীর
Image

যমুনা নদীকে সম্পূর্ণ স্বচ্ছ করবে বিজেপি, ভোট দিয়ে দাবি হরদীপ পুরীর

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): যমুনা নদীকে সম্পূর্ণ স্বচ্ছ করবে বিজেপি। বুধবার ভোট দেওয়ার পর এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরী। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও তাঁর স্ত্রী লক্ষ্মী পুরী বুধবার সকালে শান্তিনিকেতনের মাউন্ট কারমেল স্কুলের ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট দেওয়ার পর পুরী বলেছেন, “মূল বার্তা হল, আমি দিল্লির সমস্ত নাগরিকদের, ভোটারদের বলতে চাই, এটি আমাদের জন্য একটি সুযোগ নয়, এটি আমাদের দায়িত্ব ও সুযোগ যে দিল্লিকে পুনরুদ্ধার করা, যা গত কয়েক বছরে ‘আপদা’-র দ্বারা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ, এটি কেবল একটি সাধারণ নির্বাচন নয়, এই ভোটের খুব বিশেষ গুরুত্ব রয়েছে এবং আমি পূর্ণ আত্মবিশ্বাসী যে ভোটারদের উপস্থিতি ভাল হবে।”

হরদীপ সিং পুরী আরও বলেছেন, “তাঁরা (এএপি) দিল্লিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত-এর মতো স্কিমগুলি বাস্তবায়নের অনুমতি দেয়নি। আমরা যমুনা নদী পরিষ্কার করব এবং ১০০ শতাংশ আমরাই জিতব।”

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top