News Flash

  • Home
  • প্রধান খবর
  • সত্য বনাম মিথ্যার লড়াই, জনতা গুন্ডামিকে পরাজিত করবে : অতিশী
Image

সত্য বনাম মিথ্যার লড়াই, জনতা গুন্ডামিকে পরাজিত করবে : অতিশী

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): “দিল্লির নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, এটি একটি ‘ধর্মযুদ্ধ’। দিল্লির জনগণ যারা কাজ করছে তাদের পাশে দাঁড়িয়েছে। তারা গুন্ডামি চায় না।” বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের দিন এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। তাঁর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে অতিশী বলেছেন “দিল্লি পুলিশ যে কোনও কিছু করতে পারে। দিল্লি পুলিশ প্রকাশ্যে বিজেপিকে জিততে সাহায্য করছে। একদিকে, বিজেপির গুন্ডামি, অন্যদিকে, দিল্লি পুলিশ বিজেপিকে পূর্ণ সমর্থন করছে।”

দিল্লির মুখ্যমন্ত্রী এবং কালকাজি বিধানসভা আসন থেকে এএপি প্রার্থী অতিশী বুধবার সকালে কালকাজির একটি ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়েছেন। ভোট দেওয়ার আগে কালকাজি মন্দিরে তিনি পূজার্চনা করেছেন। অতিশী এদিন বলেছেন, “দিল্লিতে এই নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি একটি ধর্মযুদ্ধ। এটি ভাল এবং খারাপের মধ্যে লড়াই। একদিকে শিক্ষিত মানুষ যারা উন্নয়নের জন্য কাজ করছে, অন্যদিকে, এমন লোকেরা আছে যারা গুন্ডামি করছে।”

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top