News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে শুরু বিধানসভা ভোট; লড়াই ৭০টি আসনে, আঁটোসাঁটো সুরক্ষা
Image

দিল্লিতে শুরু বিধানসভা ভোট; লড়াই ৭০টি আসনে, আঁটোসাঁটো সুরক্ষা

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৭০, বুধবার সকাল ৭টা থেকে দিল্লিতে ভোটগ্রহণ শুরু হয়েছে, ভোটদান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন এক কোটি ৫৬ লক্ষের বেশি ভোটার। দিল্লিতে বিধানসভা নির্বাচনের গণনা হবে আগামী ৮ ফেব্রুয়ারি, শনিবার।

সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য ১.৮ লক্ষের বেশি বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনে লাই হচ্ছে মূলত ত্রিমুখী। বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে জোরদার টক্কর হচ্ছে। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতেই পারেনি। তবে এ বারের ভোটে আশাবাদী কংগ্রেস। অন্যদিকে, এএপি এবং বিজেপি কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দিল্লিতে এএপি, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি (বহুজন সমাজ পার্টি) ৭০টি আসনেই লড়ছে। অন্য দিকে, বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। একটি করে আসন ছেড়েছে এনডিএ-র দুই সহযোগী, জেডিইউ এবং এলজেপি (রামবিলাস)-কে।

মোদীর আহ্বান

দিল্লির গণতন্ত্র উৎসবে সেখানকার ভোটারদের সামিল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘যাঁরা প্রথম বার ভোট দিতে যাচ্ছেন, সেই তরুণ প্রজন্মকে আমার বিশেষ শুভেচ্ছা।’’

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top