News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল গ্রামবাসী
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল গ্রামবাসী

আগরতলা, ৪ ফেব্রুয়ারী : কিছুদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অবশেষে আজ সকালে প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দুই ও তিন নাম্বার ওয়ার্ড এলাকার গ্রামবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

গ্রামবাসীদের অভিযোগ, কিছুদিন যাবৎ লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দুই ও তিন নাম্বার ওয়ার্ডে পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে। ফলে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। এ বিষয় নিয়ে একাধিক বার পঞ্চায়েতকে জানানো হলেও কোনো কর্নপাত করেনি।তাদের আরও অভিযোগ, মেশিনের গোলযোগ ও পঞ্চায়েতের পাম্প অপারেটরের গাফিলতির কারনেই পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে।

অবশেষে আজ সকালে পথ অবরোধে বসেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কর্থা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top