News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজারে বেআইনি কার্যকলাপ কোন ভাবে বরদাস্ত করা হবে না : মেয়র
Image

বাজারে বেআইনি কার্যকলাপ কোন ভাবে বরদাস্ত করা হবে না : মেয়র

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : বাজারে বেআইনি কার্যকলাপ কোন ভাবে বরদাস্ত করা হবে না। আজ লেক চৌমুহনি বাজার পরিদর্শনে গিয়ে বাজার কমিটিকে কড়া হুশিয়ারি দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

প্রসঙ্গত, লেক চৌমুহনী বাজারের উন্নয়ন এবং বাজারে অবৈধ কার্যকলাপ বন্ধের বিষয়ে আলোচনা করার জন্য বুধবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ব্যবসায়ীদের সঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করেন। সভায় বাজারের ব্যবসায়ী, পুর কমিশনার ড.শৈলেশ কুমার যাদব দপ্তরের অন্যান্য আধিকারিকগন ও সম্মানিত কর্পোরেটর ভাশ্বতী দেববর্মা ও ৭-রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য্য এবং বাজারের পরিচালনা কমিটির সেক্রেটারি উপস্থিত ছিলেন।

সভায় মেয়র দীপক মজুমদার বলেন, লেক চৌমুহনী বাজারকে একটি আধুনিক এবং উন্নত বাজার হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করতে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা করার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের পক্ষ থেকে বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে একাধিকবার অভিযোগ এসেছে। এছাড়াও বাজারে অবৈধ কার্যকলাপ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা ও তাদের প্রস্তাবনা মেয়রের কাছে তুলে ধরেন। মেয়র তাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি বাজারের বেআইনি কার্যকলাপ বন্ধ করার কথাও বলেন তিনি।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top