News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন কর্মীদের আটককৃত ট্রিপারের চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Image

বন কর্মীদের আটককৃত ট্রিপারের চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধর্মনগর, ৪ ফেব্রুয়ারি : অবৈধ বালি বোঝাই ট্রিপার আটক করেছে বনকর্মীরা। এ নিয়ে ট্রিপার মালিক ও তার ভাইয়ের নেতৃত্বে স্থানীয় কিছু লোক বন কর্মীদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ধর্মনগর হাফলং’এ।

ট্রিপার মালিক ও তার ভাইয়ের নেতৃত্বে স্থানীয় লোকজনের সাথে বন কর্মীদের তর্ক চলাকালীন জোরপূর্বক ট্রিপারের চাবি ছিনিয়ে নেয় বনদপ্তরের গাড়ি থেকে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মনগর থানায় খবর পাঠানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। প্রায় তিন ঘন্টা ধরে বন কর্মী ও ট্রিপার মালিকের মধ্যে তুমুল ঝগড়া চলে। পরে প্রশাসনিক চাপে পরে ট্রিপারের চাবি ফিরিয়ে দেওয়া হয় বন কর্মীদের হাতে।

বন কর্মীদের অভিযোগ, ট্রিপার মালিক দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সূত্রে এই এলাকায় অবৈধভাবে বালি বোঝাই করার খবর পেয়ে ওই স্থানে গিয়ে বালি বোঝাই ট্রিপার আটক করা হয়েছে। বনদপ্তরের ঊর্ধ্বতন কর্মচারীরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে এখনও আলোচনা চলছে। এই ধরনের ঘটনা প্রায়ই এলাকায় ঘটে থাকে এবং এর স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top