News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেটের বিরোধীতায় রাস্তায় নামলো সিপিআইএম
Image

কেন্দ্রীয় বাজেটের বিরোধীতায় রাস্তায় নামলো সিপিআইএম

আগরতলা, ৪ ফেব্রুয়ারী :কেন্দ্রের বিজেপি জোট সরকারের কর্পোরেটমুখী প্রতারণার বাজেটের বিরুদ্ধে সিপিআইএম সদর মহকুমা কমিটি আজ শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এদিনের মিছিলটি মেলার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এক সভায় মিলিত হয়েছে। সেখানে বক্তারা কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বাম নেতা বলেন, গতানুগতিক বিজেপি সরকার দেশবাসীর সাথে বাজেটের মাধ্যমে চমকের রাজনীতি করেছে। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট প্রতারণার বাজেট পেশ করেছে। এই বাজেটে ত্রিপুরার জন্য একটিও উন্নয়নমূলক কাজ নেই।

তাঁর অভিযোগ, বাজেটে উত্তরপূর্বাঞ্চল থেকে ত্রিপুরাকে বঞ্চিত করা হয়েছে। এককথায় গ্রামীণ এবং শহরের জনগণের দূর্দশা ডেকে আনবে এই কেন্দ্রীয় বাজেট।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top