News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-বাংলাদেশ সীমান্ত-সুরক্ষা নিয়ে তৃণমূলের প্রশ্নে জবাব কেন্দ্রের
Image

ভারত-বাংলাদেশ সীমান্ত-সুরক্ষা নিয়ে তৃণমূলের প্রশ্নে জবাব কেন্দ্রের

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের সঙ্গে-বাংলাদেশ সীমান্তে বিস্তীর্ণ অংশে কাঁটাতার না থাকায় অনুপ্রবেশ সহজে হচ্ছে বলে অভিযোগ। এ ব্যাপারে তৃণমূল সরকার দায় চাপায় কেন্দ্রের ওপর। আবার কেন্দ্রর যুক্তি, রাজ্য জমি না দেওয়ায় সীমান্ত সুরক্ষার কাজ মার খাচ্ছে কিছু অংশে। এই পরিস্থিতিতে সংসদে বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ শাজদা আহমেদ। মঙ্গলবার লিখিত ভাবে সেই সব প্রশ্নের জবাব দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

শাজদার প্রশ্ন ছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কতটা? কত কিলোমিটারে কাঁটাতারের বেড়া রয়েছে এবং কতটা জায়গায় নেই? যে জায়গায় কাঁটাতারের ফেন্সিং নেই, সেখানে কেন নেই? পরিসংখ্যান দিয়ে তৃণমূল সাংসদের প্রশ্নের জবাব দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের তরফে লিখিত জবাবে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত রয়েছে ৪০৯৬.৭ কিলোমিটার। তার মধ্যে ৩২৩২.১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া রয়েছে। কেন্দ্রের তরফে এ-ও জানানো হয়েছে, ৮৬৪ কিলোমিটারে এখনও বেড়া দেওয়া বাকি। তবে এর মধ্যে আবার ১৭৪ কিলোমিটারে বেড়া দেওয়া সম্ভব নয়। এর নেপথ্যে কী কারণ, তা লিখিত জবাবে স্পষ্ট না করলেও, ওয়াকিবহাল মহলের মতে ভৌগোলিক কারণই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এমন রাজ্যের তালিকায় রয়েছে অসম এবং ত্রিপুরাও। যদিও কেন্দ্র স্পষ্ট করে বলেনি, কোন রাজ্যে কত কিলোমিটার ফেন্সিং দেওয়া বাকি।

বাংলায় প্রধান বিরোধী দল বিজেপি দীর্ঘ দিন ধরেই বলে আসছে, রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে বাংলার সঙ্গে বাংলাদেশ সীমান্তের অনেকাংশে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। সেই অংশ দিয়ে অনুপ্রবেশ হচ্ছে বলেও অভিযোগ পদ্মশিবিরের।

কেন্দ্রও শাজদার প্রশ্নের জবাবে জানিয়েছে, যে এলাকায় এখনও ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি, সেখানে মূল কারণ জমি অধিগ্রহণ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গত মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছিলেন, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য ৯.৯ একর জমি দেবে। এর মধ্যে মালদা সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়া নিয়ে বিএসএফের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সংঘাতও হয়েছিল। সেই প্রেক্ষাপটে সংসদে শাজদার প্রশ্ন ছিল ‘তাৎপর্যপূর্ণ’, যার জবাব দিল কেন্দ্র।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top