News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুনরায় চালু হচ্ছে আগরতলা থেকে বাংলাদেশের ভিসা প্রদান কার্যক্রম
Image

পুনরায় চালু হচ্ছে আগরতলা থেকে বাংলাদেশের ভিসা প্রদান কার্যক্রম

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : পুনরায় চালু হচ্ছে আগরতলা থেকে বাংলাদেশের ভিসা প্রদান। গত ৩ ডিসেম্বর ২০২৪ থেকে বন্ধ ছিল এই ভিসা প্রদানের কাজ। ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার প্রায় ২ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে আগরতলা থেকে বাংলাদেশের ভিসা প্রদান কর্মসূচি।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে আগরতলা থেকে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ২ ডিসেম্বর, ২০২৪ বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নামে হিন্দু সংঘর্ষ সমিতি। ঘটনায় হাঙ্গামার সৃষ্টি হয়। এরপরেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ ছিল ভিসা প্রদান। বর্তমানে পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক। তাই পুনরায় চালু হচ্ছে এই বিষয়ে প্রদান। আজ বাংলাদেশ হাইকমিশনার তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

ভিসা বন্ধ থাকার ফলে যথেষ্ট বিপাকে পড়েছিলেন দুই দেশের জনগণ। কারণ যাদের আত্মীয়স্বজন রয়েছেন এপার বাংলায় বা ওপার বাংলায়, তারা আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে বিপাকে পড়েছিলেন। এবারে দুই দেশের জনগণ, যারা প্রায়শই যাতায়াত করেন , তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top