News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা বিরোধী অভিযানে ফের সাফল্য, ১৩২ কেজি গাঁজা উদ্ধার
Image

গাঁজা বিরোধী অভিযানে ফের সাফল্য, ১৩২ কেজি গাঁজা উদ্ধার

সোনামুড়া, ৪ ফেব্রুয়ারি : গাঁজা বিরোধী অভিযানে ফের সাফল্য অর্জন করেছে সোনামুড়া থানা পুলিশ। সোনামুড়া থানাধীন কমলনগর আনন্দপুর এলাকায় গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে স্থানীয় ব্যক্তি সাইফুল আলমের বাড়ি থেকে বিপুল পরিমাণে গাজা উদ্ধার করেছে পুলিশ।

সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে জানিয়েছেন, সাইফুল আলমের বাড়িতে পাঁচটি ড্রাম থেকে মোট ১৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সাইফুল আলমের শ্বশুর ইব্রাহিম মিয়াকে আটক করেছে।

ওসি জানিয়েছেন, শ্বশুর ও জামাতা মিলে ব্যবসার উদ্দেশ্যে কমলনগরের বিভিন্ন এলাকায় গাঁজা চাষ করে সেই গাঁজা কেটে বাড়িতে শুকানোর বিষয়ে গোপন সূত্রে খবর পায় পুলিশ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পরবর্তী সময় সোনামুড়ার ডিসিএম অনামিকা দেববর্মা ঘটনাস্থলে যান। পুলিশ গাঁজা সহ শশুর ইব্রাহিমকে আটক করে সোনামুড়া থানায় যায়।

Releated Posts

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top