News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার পাশ থেকে উদ্ধার ঔষুধের স্তূপ, ঘটনার রহস্য উন্মোচনে মাঠে নামলো বিশেষ তদন্তকারী দল
Image

রাস্তার পাশ থেকে উদ্ধার ঔষুধের স্তূপ, ঘটনার রহস্য উন্মোচনে মাঠে নামলো বিশেষ তদন্তকারী দল

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : দুর্গা চৌমুহনীর কাছে খালপাড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। ডেপুটি ড্রাগ কন্ট্রোলারের  কার্যালয় থেকে  ইন্সপেক্টিং অফিসার (ড্রাগস) সহ এক তদন্তকারী দল সোমবার ঘটনাস্থলে ছুটে যান। তারা সেখানে প্রচুর পরিমাণে আইএফএ সিরাপ এবং ফলিক এসিড সিরাপের বোতল খুঁজে পেয়েছেন। 

তদন্তকালে সেখানে একটি নীল রঙের প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়, যেখানে দুর্জয়নগর সাব সেন্টার লেখা ছিল। সরকারি নিয়ম মেনে বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্যাকেটে সেগুলিকে রাখা হয়নি। ১১৩৮ বোতল সিরাপ সেখানে পাওয়া যায়। আইএফএ সিরাপ এবং ফলিক এসিড সিরাপগুলি বাজারে বিক্রয় করার জন্য নয়, সেগুলো সরকারি সরবরাহকৃত ঔষধ।

কারা কোন উদ্দেশ্যে এই ওষুধগুলো এভাবে এখানে ফেলে রেখে গেছে সে বিষয়ে উপযুক্ত তদন্ত শুরু হয়েছে। ফেলে যাওয়ার সমস্ত ওষুধের বোতলগুলো সেখান থেকে আগরতলা পুর নিগমের আধিকারিক ও কর্মচারীদের  পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে নিয়ে আসা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেলে রাখার বিষয়টি নিয়ে দুর্গা চৌমুহনীস্থিত রামনগর আউটপোস্টে এফআইআর দায়ের করা হয়েছে।

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top