News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৫ লক্ষ টাকার নেশা সামগ্রী সহ জিআরপি থানায় আটক ৯ জন
Image

২৫ লক্ষ টাকার নেশা সামগ্রী সহ জিআরপি থানায় আটক ৯ জন

আগরতলা, ৪ ফেব্রুয়ারী : গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ১৫, ০০০ বোতল এসকফ উদ্ধার করা হয়েছে। সাথে ৯জন নেশাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।

ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে গাঁজা বহিঃরাজ্যে পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে জিআরপিএফ এবং আরপিএফ অভিযান চালিয়েছ। ওই সময় সন্দেহভাজন ৯জন ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তাতে প্রায় ১৫ হাজার এসকফ বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে।

তাদেকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা এ নিয়ে অনেক বার এই ভাবে এসকফ, ফেনসিডিল বহি:রাজ্যের থেকে নিয়ে আসে। ধৃতরা হলেন, বিহারের বাসিন্দা অমিত কুমার শ্রীবাস্তব (৩০), উত্তর প্রদেশের বাসিন্দা চিন্টু যাদব(২৩), সুমন মিয়া(২৪), চিন্টু দেব, আক্তার হোসেন(২৪), রাজীব সুত্রধর (৩৭), মাজারুল ইসলাম (৩৫), চান মিয়া (৫৪) এবং প্রসেনজিৎ দাস (২৩)।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top