News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবহাওয়া ও রাজনৈতিক দূষণের কারণে মানুষ দিল্লিতে থাকতে চিন্তিত : চন্দ্রবাবু নাইডু
Image

আবহাওয়া ও রাজনৈতিক দূষণের কারণে মানুষ দিল্লিতে থাকতে চিন্তিত : চন্দ্রবাবু নাইডু

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি সরকার ও আম আদমি পার্টিকে তীব্র কটাক্ষ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর কথায়, আবহাওয়া দূষণ ও রাজনৈতিক দূষণের কারণে মানুষ দিল্লিতে থাকতে চিন্তিত। সোমবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, “দিল্লিতে ড্রেনেজ ওয়াটার এবং পানীয় জলের মধ্যে কোনও পার্থক্য নেই। তাঁরা (এএপি) দুর্নীতির কথা বলছে, অন্য সব স্ক্যামের তুলনায়, মদ কেলেঙ্কারি সবচেয়ে খারাপ। এই মডেল দেশের জন্য ভালো নয়।”

চন্দ্রবাবু নাইডু আরও বলেছেন, “যমুনা সবচেয়ে দূষিত নদী। ১০ বছরেও দূষণ নিয়ন্ত্রণ করতে পারেননি। শুধুমাত্র একটি ডাবল ইঞ্জিন সরকার এই সব করতে পারে। আমার মতে, আদর্শ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। কর্মক্ষমতা, জীবনযাত্রার মান প্রাসঙ্গিক হয়ে উঠছে। বিশ্বব্যাপী আপনি কমিউনিজমের কী হয়েছে তা দেখছেন। অনেক আগেই বলেছিলাম সাম্যবাদ শেষ, শুধু পর্যটনের উন্নতি হবে। এমনকি চিন রাজনীতিতে কমিউনিস্ট, কিন্তু উন্নয়ন বা অর্থনীতিতে নয়।”

কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে চন্দ্রবাবু নাইডু বলেছেন, “সাধারণ মানুষ মধ্যবিত্ত হয়ে উঠছেন। তিনি (প্রধানমন্ত্রী) মানুষকে জানাতে চেয়েছিলেন, মধ্যবিত্তও গুরুত্বপূর্ণ। সেখানেই ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় সাহায্য করতে চলেছে। গরীব ও ধনী মানুষকে একত্রিত হতে হবে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top