News Flash

  • Home
  • Budget 2025
  • বিশ্বে দ্রুতগতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি : নির্মলা সীতারমন
Image

বিশ্বে দ্রুতগতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি : নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): বিশ্বে দ্রুতগতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি। শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, “কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হবে। তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ করা হবে।” বাজেট পেশের সময় নির্মলা সীতারমন বলেন, মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে।

আট কোটি মহিলা, এক কোটি সদ্য মা হওয়া মহিলা এবং ১৮ লক্ষ পড়ুয়াদের জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা করলেন নির্মলা। সরকারি সেকেন্ডারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা যুক্ত করা এবং আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তের কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী। মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। আগামী বছর বৃদ্ধি করা হবে ১০ হাজার আসন। পাশাপাশি, সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরির কথা জানালেন নির্মলা। ৩ বছরে মোট ২ হাজার ক্যান্সার সেন্টার তৈরি হবে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top