News Flash

  • Home
  • Budget 2025
  • চিরাচরিত বইখাতা নয়, ২০২৫-এও ট্যাবে বাজেট পেশ নির্মলার
Image

চিরাচরিত বইখাতা নয়, ২০২৫-এও ট্যাবে বাজেট পেশ নির্মলার

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): চিরাচরিত বইখাতা নয়, ২০২৫-এও ট্যাবে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট পেশ করলেন নির্মলা। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তাঁর সরকার।

শনিবার সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ‘বইখাতা’-র পরিবর্তে ট্যাবলেট হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলাকে। সোনালি পাড় শাড়ি পরে এ বারের বাজেট পেশ করেছেন তিনি। শাড়িতে রয়েছে মধুবনি শিল্পের কাজ। মন্ত্রক থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু। এরপর বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা। সংসদে বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যে নির্মলা বলেন, ‘‘সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্বে দ্রুতগতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি।’’

Releated Posts

জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন

জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jun 9, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস

লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…

ByByNews Desk Jun 9, 2026

২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ

মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…

ByByNews Desk Jun 9, 2026

জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে

চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top