News Flash

Image

মাঘের শেষে বসন্তের আগমন, কৃষকদের ব্যস্ততা

আগরতলা, ৩০ জানুয়ারি : মাঘের শীত বিদায় নিচ্ছে, আর বাতাসে বইছে বসন্তের আমেজ। গ্রামীণ জীবনে এক নতুন ছন্দ, যেখানে প্রকৃতি সেজে উঠছে নতুন রূপে। গাছ-গাছালি ভরে উঠেছে ফুলে, আর ক্ষেত-খামারে লেগেছে চাষীদের কর্মব্যস্ততা। আম গাছে ফুটছে মুকুল, ভোরের আলো ফোটার সাথে সাথেই মাঠে শোনা যাচ্ছে ট্রাক্টরের আওয়াজ। বক পাখিরাও নেমে এসেছে মাঠে, খাদ্যের সন্ধানে।

এমনই এক চিত্র দেখা গেল কাঠালিয়া ব্লকের দক্ষিণ অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের কৃষি মাঠে। কাকরি নদী থেকে এলাই প্রজেক্টের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নতির জন্য অপারেটরদের তৎপরতাও চোখে পড়ার মতো।

৩১শে জানুয়ারি, সকাল ৭টায় দক্ষিণ এবং উত্তর মহেশপুর কৃষি মাঠে দেখা গেল এক মনোমুগ্ধকর দৃশ্য। একদিকে কৃষকদের ব্যস্ততা, অন্যদিকে কিছু তরুণ ঘুড়ি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে।

উত্তর মহেশপুরের কৃষি মাঠের সেচ ব্যবস্থার দায়িত্বে থাকা এলাই প্রজেক্টের অপারেটর জানান, বছরে ছয় মাস এই মাঠে কৃষকদের জলের প্রয়োজন হয়। তাই কৃষকদের বোরো ও আমন ধানের ফলন নিশ্চিত করতে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।

উত্তর মহেশপুরের চাষী চন্দন মজুমদার জানান, বোরো ধানের চারা রোপণের কাজ শেষ, এখন শুধু সেগুলো বড় হওয়ার অপেক্ষা। আর সপ্তাহখানেকের মধ্যেই মাঠ সবুজে ভরে উঠবে, যা কৃষকদের জন্য আনন্দের বার্তা বয়ে আনবে। সেচের জল সরবরাহ ঠিক থাকলে কৃষকদের আর কোনো চিন্তা নেই, এমনটাই মনে করেন স্থানীয় কৃষকরা।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top