News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিকনিক শেষে বাড়ি ফেরার পথে গাড়ির চালক ও সহচালক দ্বারা শ্লীলতাহানির শিকার ছাত্রীরা, অভিযোগ
Image

পিকনিক শেষে বাড়ি ফেরার পথে গাড়ির চালক ও সহচালক দ্বারা শ্লীলতাহানির শিকার ছাত্রীরা, অভিযোগ

আগরতলা, ৩০ জানুয়ারি : পিকনিক থেকে ফেরার পথে স্কুলছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টার অভিযাগে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। ঘটনায় উত্তেজনা ছড়ায় চম্পকনগরে।

ঘটনার বিবরনে প্রকাশ, পিকনিক থেকে বাড়ি ফেরার পথে গাড়ির চালক এবং গাড়ির সহ চালকের বিরুদ্ধে স্কুল ছাত্রীদের শ্লীলতাহানির করার গুরুতর অভিযোগ উঠে এসেছে। গাড়িটির নাম্বার টিআর০১- বি – ১৩৯৮। অভিযোগ অনুযায়ী, পিকনিক শেষে ছাত্র ছাত্রীদের অভিভাবক ছাড়া অপরিচিত চালকের হাতে তুলে দেন স্কুলের শিক্ষকরা। ছাত্রীদের অভিযোগ, মত্ত ড্রাইভার এবং কন্ট্রাক্টার তাদের বিভিন্ন আপত্তিকর জায়গায় স্পর্শ করেন। এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রীদের বাড়িতে কেঁদে ফোন করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই চম্পকনগর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সন্ধ্যায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। তাদের দাবি, অভিযুক্ত ড্রাইভার এবং কন্ট্রাক্টারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
অবরোধের খবর পেয়ে চম্পকনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিভাবকরা স্কুলের শিক্ষকদেরও এই ঘটনার জন্য দায়ী করেছেন এবং অভিযুক্ত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্তের দাবি তুলেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ড্রাইভার এবং কন্ট্রাক্টারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top