News Flash

  • Home
  • দিনের খবর
  • এএপি-কে অপমান করার জন্য ভুয়ো গাড়ি ও নম্বর প্লেট ব্যবহার করছে বিজেপি : সঞ্জয় সিং
Image

এএপি-কে অপমান করার জন্য ভুয়ো গাড়ি ও নম্বর প্লেট ব্যবহার করছে বিজেপি : সঞ্জয় সিং

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। তাঁর কথায়, এএপি-কে অপমান করার জন্য ভুয়ো গাড়ি ও নম্বর প্লেট ব্যবহার করছে বিজেপি। দিল্লিতে পঞ্জাব ভবনের বাইরে টাকা, মদ ও এএপি-র প্রচার সামগ্রী ভর্তি গাড়ি প্রসঙ্গে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং বলেছেন, “কীভাবে তাঁরা দিল্লিতে ভুয়ো নম্বর প্লেটযুক্ত গাড়ি নিয়ে এল? এর মানে কি কোনও সন্ত্রাসী ভুয়ো নম্বর প্লেট নিয়ে দিল্লিতে ঢুকতে পারে? নির্বাচন কমিশন কোথায় ঘুমাচ্ছে? দিল্লিতে এত বড় ঘটনা ঘটল কীভাবে? দিল্লি পুলিশ যদি বিজেপির সঙ্গে জড়িত না থাকে তাহলে এটা কীভাবে সম্ভব?”

সঞ্জয় সিং আরও বলেছেন, “পঞ্জাব সরকার নিশ্চিত করেছে, তাঁদের সরকারি যানবাহনের মধ্যে এই মডেলের কোনও গাড়ি নেই… এই গাড়ির নম্বর প্লেটটি অন্য একটি গাড়ির, যার মালিক একজন মেজর অনুভব সিং পুরীর, আগে পাঠানকোটের আর্মি ডেন্টাল কলেজে নিযুক্ত ছিলেন। এএপি ও পঞ্জাব সরকারকে হেয় করার জন্য বিজেপি ভুয়ো গাড়ি এবং ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করছে।”

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top