News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়াকফ বিল : ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিল সাংবিধানিক প্যানেল
Image

ওয়াকফ বিল : ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিল সাংবিধানিক প্যানেল

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে বৃহস্পতিবার ৬৫৬ পাতার খসড়া রিপোর্ট পেশ করল ওয়াকফ সংশোধনী বিল বিষয়ক যৌথ সংসদীয় কমিটি (সাংবিধানিক প্যানেল)। রিপোর্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতি মিলেছে। ওয়াকফ (সংশোধনী) বিল পরীক্ষা করে সংসদের যৌথ কমিটি বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে রিপোর্ট পেশ করেছে।

ওম বিড়লার সঙ্গে তাঁর অফিসে দেখা করেন প্যানেলের চেয়ারপারসন জগদম্বিকা পাল এবং তাঁর হাতে রিপোর্ট তুলে দেন। লোকসভা স্পিকারের কাছে ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এর জেপিসি রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে জেপিসি চেয়ারম্যান এবং বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেছেন, “জেপিসির ৩৮টি বৈঠক এবং ২৫০ জন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠকের পরে আমরা রিপোর্ট পেশ করেছি। আশা করছি স্পিকার আমাদের যে দায়িত্ব দিয়েছিলেন তা আমরা পালন করেছি।”

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top