News Flash

Image

আড়াই লক্ষ টাকার চোরাই কাঠ সহ আটক গাড়ি

কদমতলা, ৩০ জানুয়ারি : আবারো কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জের তৎপরতায় উদ্ধার আড়াই লাখ টাকার চোরাই কাঠ, অভিযানে আটক করা হয়েছে একটি গাড়িও। অদম্য ইচ্ছাশক্তি ও কাজ করার মানসিকতা থাকলে যেকোনো জায়গায় যে কাজ করা যায় সেটা করে দেখালেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস। তিন মাস হল তিনি কদমতলা ফরেস্ট বিটের দায়িত্ব নিয়েছেন। এরই মাঝে একাধিক চোরাচালানের সময় কাঠ সহ গাড়ি এবং অবৈধভাবে মজুত রাখা চেরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

যদিও পূর্বে কদমতলা ফরেস্ট এলাকা থেকে এধরনের অভিযান তেমন উঠে আসেনি। তাতে করে পূর্বে কদমতলা ফরেস্ট এলাকা কাঠ মাফিয়াদের মৃগয়া ভূমিতে পরিনত হয়েছিল। যদিও কদমতলা বিটের ইনচার্জ অভিজিৎ দাস দায়িত্ব নেবার পর কাঠ মাফিয়াদের আস্ফালন অনেকটা হ্রাস পেয়েছে।

বুধবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকায় বিপুল পরিমাণ চোরাই কাঠ এনে মজুদ করা হবে। সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ এসডিএফও অশোক কুমার, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ বন দপ্তরের বিশাল বাহিনী নিয়ে কদমতলা-ধর্মনগর সড়কের উপর উৎপেতে বসে থাকেন। রাত আনুমানিক পৌনে বারোটা নাগাদ টিআর০১- এক্স – ১৯০২ নম্বরের একটি এসএমএল ট্রাক গাড়ি দ্রুত গতিতে কদমতলা অভিমুখে আসলে যথারীতি বনকর্মীরা গাড়িটির পিছু দাওয়া করেন।তাতে পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক রাস্তা বদল করে বরগোল-মহেশপুর সড়ক ধরে যেতে চাইলে রাস্তার কারনে যেতে পারেনি।

অবশেষে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়।বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে তল্লাশি চালিয়ে একশো ফুট চোরাই কাঠ উদ্ধার করে। সাথে আটক করা হয় গাড়িটিকে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top