News Flash

  • Home
  • দেশ
  • জাঁকিয়ে শীতে কাঁপছে কাশ্মীর, শীঘ্রই শেষ হবে ‘চিল্লাই কালান’
Image

জাঁকিয়ে শীতে কাঁপছে কাশ্মীর, শীঘ্রই শেষ হবে ‘চিল্লাই কালান’

শ্রীনগর, ২১ জানুয়ারি (হি.স.): জমজমাট ঠান্ডা এখনও কমেনি কাশ্মীর উপত্যকায়, মঙ্গলবারও হাড়কাঁপানো ঠান্ডায় কেঁপেছে ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত। জম্মুতে ঠান্ডা অপেক্ষাকৃত কমলেও, শীতে কাঁপছে কাশ্মীর। শ্রীনগর, গুলমার্গ, পহলেগাম, কার্গিল সর্বত্রই শীতে জবুথবু অবস্থা। এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে আংশিক মেঘলা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে।

২২ জানুয়ারিও এমনই থাকবে আবহাওয়া, এরপর ২৩ জানুয়ারিও সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪-২৮ জানুয়ারির মধ্যে আবহাওয়া থাকবে শুষ্ক। এরপর ফের ২৯-৩১ জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উল্লেখ্য, ৪০-দিন ব্যাপী ‘চিল্লাই কালান’ শুরু হয়েছিল গত ২১ ডিসেম্বর, যা শীঘ্রই আগামী ৩০ জানুয়ারি শেষ হতে চলেছে।

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top