News Flash

  • Home
  • দেশ
  • কারও ওপর নির্ভরশীলতা উচিত নয়, মানবিক মূল্যবোধে জীবন টিকিয়ে রাখা দরকার : মনসুখ মান্ডভিয়া
Image

কারও ওপর নির্ভরশীলতা উচিত নয়, মানবিক মূল্যবোধে জীবন টিকিয়ে রাখা দরকার : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): কারও ওপর নির্ভরশীলতা উচিত নয়, মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে জীবন টিকিয়ে রাখা দরকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সোমবার নতুন দিল্লিতে প্রদীপ প্রজ্জ্বলন করে আইএসএসএ-ইএসআইসি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মনসুখ মান্ডভিয়া বলেছেন, “দুই দিনের এই সেমিনার অথবা সম্মেলন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেশ ও বিশ্বের সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা প্রদান করা উচিত, তাঁদের প্রাথমিক প্রয়োজনীয়তা পূরণ করা ও তাঁরা সহজে নিজেদের জীবনযাপন করতে পারেন তা নিশ্চিত করা দরকার। কারও ওপর নির্ভরশীলতা থাকা উচিত নয় এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে নিজেদের জীবন টিকিয়ে রাখা উচিত।”

কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, “দেশের সমস্ত নাগরিক, তা প্রথাগত অথবা অনানুষ্ঠানিক সেক্টরের শ্রমিক হোক না কেন, ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস মান অনুযায়ী একটি সংজ্ঞা থাকতে পারে। আমাকে জানানো হয়েছে, ১৬টি দেশের প্রতিনিধিরা এখানে রয়েছেন এবং তাঁরা আগামী দুই দিন নিজ নিজ দেশে ঘটছে এমন সেরা অনুশীলনগুলি নিয়ে আলোচনা করবেন। তাঁরা এই অনুশীলনগুলি অধ্যয়ন করবে এবং ভাগ করবেন।”

Releated Posts

২০২২-২৩ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয়ের অনুমোদন, সংসদে পাস অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): ২০২২-২৩ অর্থবর্ষে সরকারের অতিরিক্ত ব্যয়কে বৈধতা দিতে অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল, ২০২৬-এ অনুমোদন দিল সংসদ। বৃহস্পতিবার…

ByBySandeep Biswas Aug 6, 2026

পিওকে-তে গণতন্ত্র ও উন্নয়নের অভাবেই বাড়ছে অসন্তোষ, জম্মু-কাশ্মীরের সঙ্গে তুলনা টানল প্রতিবেদন

শ্রীনগর, ৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গণতান্ত্রিক অধিকার, বিকেন্দ্রীকরণ এবং উন্নয়নের ঘাটতির কারণেই দীর্ঘদিন ধরে জনঅসন্তোষ…

ByByNews Desk Aug 6, 2026

পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে হবে ভারত: এইচ.ডি. কুমারস্বামী

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): ভারত শুধু পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির অন্যতম বৃহৎ ভোক্তা নয়, বরং এই প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন…

ByByNews Desk Aug 6, 2026

বাংলার চা ও বস্ত্রশিল্প পুনরুজ্জীবনে কেন্দ্রের সর্বাত্মক সহায়তার আশ্বাস, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের চা ও বস্ত্রশিল্পকে পুনরুজ্জীবিত করতে কেন্দ্র সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top