News Flash

  • Home
  • দেশ
  • মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের অভয় দিলেন ডিজি দমকল, আরও জোরদার ব্যবস্থাপনা
Image

মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের অভয় দিলেন ডিজি দমকল, আরও জোরদার ব্যবস্থাপনা

প্রয়াগরাজ, ২০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের অভয় দিলেন ডিজি দমকল অবিনাশ চন্দ্র। তিনি বলেছেন, “যে সমস্ত ভক্তরা এখানে আসতে চান, তাঁরা চিন্তা ছাড়াই আসুন, আমরা ব্যবস্থাপনা আরও জোরদার করেছি।” রবিবারের অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গে ডিজি দমকল জনিয়েছেন, “সমগ্র কুম্ভ এলাকায় অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। ৫৩টি ফায়ার স্টেশন এবং ২০টি ফায়ার পোস্ট তৈরি করা হয়েছে এবং ১৩০০ জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।” ডিজি দমকল আরও বলেছেন, “তিন শতাধিক দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। আমরা তা আরও শক্তিশালী করব।” উল্লেখ্য, ডিজি ফায়ার অবিনাশ চন্দ্র সোমবার সেক্টর ১৯-এ গীতা প্রেস ক্যাম্প পরিদর্শন করেছেন, যেখানে রবিবার সিলিন্ডার লিকেজের কারণে গীতা প্রেসের রান্নাঘরে আগুন লেগেছিল।

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top