News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইনশৃঙ্খলার অবনতি সহ দলীয় কর্মীদের উপর আক্রমণের অভিযোগ এনে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন সিপিআইএম – র
Image

আইনশৃঙ্খলার অবনতি সহ দলীয় কর্মীদের উপর আক্রমণের অভিযোগ এনে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন সিপিআইএম – র

আগরতলা, ২০ জানুয়ারি : রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এবং দলীয় কর্মীদের উপর আক্রমণ সহ বিভিন্ন অভিযোগ নিয়ে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।

ডেপুটেশন শেষে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন, গত ৫ জানুয়ারি থেকে সিপিআইএম কর্মী সমর্থকদের উপর বিভিন্নভাবে আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বিজেপির দুষ্কৃতিকারীরা সিপিআইএম কর্মীদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে মারধর করছেন বলে, অভিযোগ করেন তিনি। গত ৫ জানুয়ারি নরসিংগড় স্থিত সিপিআইএম কর্মী বাড়িতে বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি। তারপর থেকে ৬ই জানুয়ারি মোহনপুর কালিবাজার সহ একাধিক এলাকায় ডি ওয়াই এফ আই এর কর্মসূচিতে যোগদান করার জন্য বাম কর্মীদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে এদের ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব।

তিনি আরো জানান, পুলিশ সুপার প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন উল্লেখিত ঘটনাবলী সম্পর্কে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top