News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনু নদীর ওপারে বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্রীয় সরকার: মুখ্যমন্ত্রী
Image

মনু নদীর ওপারে বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্রীয় সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জানুয়ারি : মনু নদীর ওপারে বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। এটা কোনভাবেই উচিত নয়। সীমান্ত রেখার প্রায় ৪০ থেকে ৫০ মিটারের মধ্যেই বাঁধ নির্মাণ করা হয়েছে। এ বিষয়টি কেন্দ্র সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন। কৈলাসহরে সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের বিষয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

তিনি আরো বলেন, ইতিমধ্যেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। জেলাশাসক থেকে সমস্ত তথ্য নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পেশ করেছেন। বাঁধ সম্পর্কিত যাবতীয় তথ্য, স্যাটেলাইট চিত্র সবকিছুই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট দিয়েছেন। এই বাঁধ নির্মাণের ফলে কৈলাসহর সম্পূর্ণ ডুবে যেতে পারে। জল স্বাভাবিক নিয়মে চলাচল করতে পারবে না। ফলে ওই এলাকায় বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক এই বিষয়টি কেন্দ্রীয় সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কৈলাসহরের রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া স্থানে ভারত সরকারের সঙ্গে কোন ধরনের বৈঠক ছাড়াই  উঁচু বাঁধ তৈরি করেছে বাংলাদেশ সরকার। যার ফলে জলের তলায় তলিয়ে যেতে পারে গোটা ঊনকোটি জেলার কৈলাসহর।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top