News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনের পর দিন স্কুল কামাই করে গ্রামবাসীদের ক্ষোভের মুখে অঙ্গন‌ওয়াড়ি দিদিমণি
Image

দিনের পর দিন স্কুল কামাই করে গ্রামবাসীদের ক্ষোভের মুখে অঙ্গন‌ওয়াড়ি দিদিমণি

আগরতলা, ২০ জানুয়ারি: দিনের পর দিন স্কুল কামাই করে গ্রামবাসীদের ক্ষোভের মুখে অঙ্গন‌ওয়াড়ি দিদিমণি। ওই ঘটনায় সাব্রুম মহকুমার সাতচাঁদ আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি থেকে পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতের দাসপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সুপ্রিয়া দাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছেন না যার ফলে ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষা ও প্রভাব পড়ছে শিশুদের পুষ্টির উপরও। প্রায়শই এই দিদিমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুপস্থিত থাকেন এবং স্কুলে গেলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বাড়ির পাশে হওয়ায় রেজিস্টারে সই করে দিয়েই বাড়িতে গিয়ে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়তেন বলে অভিযোগ। তাই আজ সকালে যখন ওই দিদিমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান ঠিক তখন‌ই গ্রামবাসীরা একত্রিত হয়ে দিদিমণিকে ঘিরে ধরে স্কুলে ঢুকতে বাধা দেন। দাবি করেন অতিসত্বর জন্য এই দিদিমণিকে এই স্কুল থেকে অন্য কোথাও বদলি করে নতুন দিদিমণি নিয়োগ করার জন্য।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top