News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল্পেতে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বটতলা বাজার
Image

অল্পেতে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বটতলা বাজার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি:
অল্পেতে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বটতলা বাজার এলাকা। দমকল বাহিনীর তৎপরতায় আগুন দ্রুত আয়ত্তে আনা সম্ভব হয়েছে।

ভয়াবহ অগ্নিকান্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর বটতলা বাজার। জানা যায় বটতলা বাজার এলাকার বাসিন্দা অরিন্দম চক্রবর্তীর ভাড়া দেওয়া দুটি ঘর ও প্লাস্টিকের গোডাউন এর মাঝে জমাট হওয়া আবর্জনায় আগুন লেগে যায়। এই ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন।

এদিনের ঘটনা প্রসঙ্গে এক দমকল কর্মী সংবাদ মাধ্যমকে জানান রবিবার সকালে অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে যে বটতলা বাজারে আগুন লেগেছে।  সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় দমকল কর্মীরা এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সঠিক সময়ে খবর দেওয়া হয় দলকল কর্মীদের এবং তারাও সঠিক সময়ে আসার কারণেই আজ ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top