News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তারকপুর ঐতিহ্যবাহী মন্দিরে ৫৩ তম বাৎসরিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত
Image

তারকপুর ঐতিহ্যবাহী মন্দিরে ৫৩ তম বাৎসরিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি:
তারকপুর ঐতিহ্যবাহী মন্দিরে এবছর ৫৩তম বাৎসরিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী হরিনাম সংকীর্তনে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ শামিল হন।  কদমতলা এলাকার তারকপুর বহু পুরানো ঐতিবাহী মন্দিরে  এবার ৫৩ তম বাৎসরিক হরিনাম সংকীর্তন হয়। এই বছরের মেলা ও নাম সংকীর্তন ৭ দিন ধরে চলে ।

আজ ছিল মহাপ্রসাদ বিতরণ । প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন থেকে উৎসবের সূচনা হয়। হরিনাম সংকীর্তনে ঊনকোটি এবং বরাক থেকে বরাক অঞ্চলের হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে।  এই উৎসবকে কেন্দ্র করে তারকপুর সহ গোটা এলাকার মানুষের মধ্যে উৎসব উদ্দীপনা পরিলক্ষিত হয়। এদিকে এই উৎসবকে কেন্দ্র করে বিরাট মেলাও বসে।  তারকপুর মন্তবিদায়ের পর সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানর সমাপ্তি হবে। উৎসব কমিটির সম্পাদক জানান আজ থেকে ৫৩ বৎসর পূর্বে যখন এই কালাচাঁদ মিলন উৎসব ও হরিনাম কীর্তন এর সূচনা হয় তখন উদয় অস্ত কীর্তন হত । তার পর থেকে ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭ দিনব্যাপী অনুষ্ঠানে পরিনত হয়েছে।

Releated Posts

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top