News Flash

  • Home
  • দিনের খবর
  • হাওড়াগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক সইফ কাণ্ডের সন্দেহভাজন
Image

হাওড়াগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক সইফ কাণ্ডের সন্দেহভাজন

মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.): শনিবার হাওড়াগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক আরও এক সন্দেহভাজন ব্যক্তি।

আরপিএফ সূত্রে খবর, “মুম্বই পুলিশের দেওয়া তথ্যসূত্র ধরেই সইফের উপর হামলাকাণ্ডে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। যে ট্রেন মুম্বই থেকে হাওড়া যায়। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আকাশ। আপাতত তাকে জেরা করা হচ্ছে।”

আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, “মুম্বই পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তির ছবি, ট্রেনের নম্বর এবং লোকেশন পাঠিয়েছিল। সেটা দেখেই ওই আটক করা হয়। সন্দেহভাজন ব্যক্তি আপাতত আরপিএফ-এর হেফাজতে। মুম্বই পুলিশের একটি টিম নিশ্চিত করবে যে এই সেই ব্যক্তি কিনা, যাকে তারা খুঁজছিল।”

প্রসঙ্গত, অভিনেতা সইফ আলি খানের উপর হামলার দেড় দিন পার। শুক্রবার ২৪ ঘণ্টা চিরুনি তল্লাশি চালিয়ে বান্দ্রা স্টেশন থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছিল মুম্বই পুলিশ। তবে প্রাথমিক জেরার পর শাহিদ নামক ওই ব্যক্তিকে ‘নিরাপরাধ’ বলে ছেড়ে দেওয়া হয়।

Releated Posts

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top