News Flash

Image

উমরাংসোতে সড়ক দুর্ঘটনা, হত এক স্কুল ছাত্রী, আহত ২২, সংকটজনক ছয়

উমরাংসো (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসোতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সিক্রেট হার্ট স্কুলের এক ছাত্রী নিহত হওয়ার পাশাপাশি ২২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ছয় ছাত্র ও ছাত্রীকে হোজাইয়ের বেসরকারি হাম হাসপাতালে ভরতি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ উমরাংসো থেকে সাত কিলোমিটার দূরবর্তী ১৯ কিলোয় ভয়াবহ এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। উমরাংসো থেকে সিক্রেট হার্ট স্কুলের এএস ০৮ সি ২২৯২ নম্বরের বাস ছাত্র ও ছাত্রীদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে উমরাংসোর ১৯ কিলো এলকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটে। বাসটি রাস্তা থেকে পাল্টি খেয়ে পাশে ঝোপে গিয়ে মুখ থুবড়ে পড়লে মৃত্যু ঘটে সিক্রেট হার্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ডালিমার রংহাংপি (১০)-র।

এছাড়া এই দুর্ঘটনায় আশংকজনক অবস্থায় যে ছয় ছাত্র ও ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হোজাইয়ে হাম হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে তারা যথাক্রমে আরক্লিংসন হানসে (৯), ফিলিয়া চিংথংপি (১০), সরমুকরাং তেরন (৮), দিভিয়া রংহাংপি (১৫), রূপলিন ইংতিপি (১৭), মালেন তেরাংপি (১৮)। একই দুর্ঘটনায় আহত বাকি ১৫ ছাত্রছাত্রীর চিকিৎসা চলছে উমরাংসো হাসপাতালে।

Releated Posts

অসমে রেললাইনে ধস, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাহত ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রেল যোগাযোগ

গুয়াহাটি, ৬ আগস্ট (আইএএনএস): অসমের ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে প্রবল বর্ষণে রেললাইনের নীচের মাটি ধসে…

ByByNews Desk Aug 6, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে অরুণাচলের বন্যাদুর্গতদের পাশে কেন্দ্র, সবরকম সহায়তার আশ্বাস নাড্ডার

ইটানগর, ৬ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের বন্যা ও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কেন্দ্র সরকার দৃঢ়ভাবে রয়েছে এবং…

ByByNews Desk Aug 6, 2026

এফসিআরএ সংশোধনী পুনর্বিবেচনার আর্জি মেঘালয়ের ইউডিপির, শিক্ষা-স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপর প্রভাবের আশঙ্কা

শিলং, ৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট বিধিতে থাকা একাধিক ধারার পুনর্বিবেচনার…

ByByNews Desk Aug 5, 2026

অসমের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জে.পি. নাড্ডা, পুনর্বাসনে সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

গুয়াহাটি, ৫ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত এলাকায় ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top