News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঐতিহ্য বজায় রেখে নেতাজী সুভাষ জন্মজয়ন্তীতে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে বর্ণময় আয়োজন
Image

ঐতিহ্য বজায় রেখে নেতাজী সুভাষ জন্মজয়ন্তীতে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে বর্ণময় আয়োজন

আগরতলা, ১৭ জানুয়ারি: ঐতিহ্য বজায় রেখে নেতাজী সুভাষ জন্মজয়ন্তীতে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে বর্ণময় আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মত এবারও নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন৷ প্রস্তুতি পর্ব এবং উদযাপন উপলক্ষ্যে আজ সাংবাদিক সম্মেলনে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, ঐতিহ্য বজায় রেখে এবারও বিদ্যালয়ের তরফে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হবে৷ সে উপলক্ষ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷

এদিন তিনি বলেন, প্রায় অ ট্যাবলু রাজপথে বেরোবে৷ ২৩ শে জানুয়ারি সকাল ৮টায় বিদ্যানিকেতনের মাঠে ছাত্রছাত্রীরা জমায়েত হবে৷ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন৷ এবছর তৃতীয় শ্রেনী থেকে শুরু করো একাদশ শ্রেণী পর্যন্ত ২৬ টি থিম তৈরী করা হয়েছে। যেহেতু সামনেই দশম এবং দ্বাদশ শ্রেণী ছাত্র ছাত্রীদের পরীক্ষা তাই তারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। তারা শুধু ভলেন্টিয়ার হিসেবে থাকবে। কিন্তু দশম শ্রেণীর ছাত্রীরা শঙ্খবাহিনীতে যোগ দেবেন।

তাছাড়া, ওই বর্ণময় আয়োজনকে ঘিরে কোনো বিশৃঙ্খলার পরিবেশ তৈরী না হয় তারজন্য আরক্ষা দপ্তর থেকে সাহায্যে চাওয়া হয়েছে। দফতর থেকে সাহায্যের আশ্বাস মিলেছে। এদিন তিনি জানান, ১৯৫০ সাল থেকে প্রতিবছর নেতাজী জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে৷ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা ছাড়া এনজিও, বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবলুতে অংশগ্রহণ করে থাকে৷ এবছর এখন পর্যন্ত অনেকটি শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবলুতে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছে৷

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top