News Flash

  • Home
  • দিনের খবর
  • সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে
Image

সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

মুর্শিদাবাদ, ১৭ জানুয়ারি (হি.স.): লোকসভা নির্বাচনের পর সোমবার প্রথমবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সভাস্থল পরিদর্শনে যেতে পারেন জেলা প্রশাসনের কিছু আধিকারিক।

প্রশাসনিক সূত্রে খবর, নবাবি শহর লালবাগে তাঁর সভার স্থান চূড়ান্ত করা হয়েছে। ‘নবাব বাহাদুর ইনস্টিটিটিউশন’-এর মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার কথা। জানা গিয়েছে, মাঠ ও হেলিপ্যাড চত্বর ইতিমধ্যেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সভার আগে বা সভা চলাকালীন যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

জঙ্গিপুর, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, বহরমপুর, লালবাগ, হরিহরপাড়া-সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হচ্ছে পুলিশি নজরদারি। জেলার সীমানায় চলছে নাকা তল্লাশি।

হেলিকপ্টারে এসে সভা করে সোমবারই মালদহ চলে যাবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে নানা সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। জেলার জন্য কিছু নতুন প্রকল্পের উদ্বোধনও হতে পারে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top