News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে মন্ত্রী এবং বিধায়করা নিজেদের বেতন বাড়িয়েছেন : আমরা বাঙালি
Image

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে মন্ত্রী এবং বিধায়করা নিজেদের বেতন বাড়িয়েছেন : আমরা বাঙালি

আগরতলা, ১৭ জানুয়ারি: জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে মন্ত্রী, বিধায়করা নিজেদের বেতন বাড়িয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি এমনটাই অভিযোগ তুলেছেন আমরা বাঙালি রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্র পাল।

প্রসঙ্গত, আজ আমরা বাঙালি কর্মী প্রয়াত নিতাই শীলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে বিরোধিতায় পথে নামলেন আমরা বাঙালি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, বিজেপি শাসনের এই ছয় বছরে কর্মসংস্থানের অভাবে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে রাজ্যের বেকার, শ্রমজীবি থেকে সাধারণ মানুষের বেঁচে থাকা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। বস্তুতঃ এরাজ্যের বিজেপি সরকারের বেকার-শ্রমজীবিদের বেঁচে থাকার মৌলিক দাবীগুলি উপেক্ষা করে শুধু মন্ত্রী, বিধায়কদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ‘তেলা মাথায় তেল দেওয়া’ ছাড়া আর কিছুই নয়।

তাঁর অভিযোগ, মানুষের প্রতিশ্রুতি পূরণ না করে শাসক ও বিরোধী দলের মন্ত্রী বিধায়করা তাদের সুখ শান্তির কথা ভাবছেন।

তাই আমরা বাঙালি তরফ থেকে দাবী, ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন করা, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ, রাজ্যের ১০০ শতাংশ মানুষের কর্মসংস্থানের জন্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হোক।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top