News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বহিঃরাজ্যের একজন লরি চালকের
Image

ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বহিঃরাজ্যের একজন লরি চালকের

আগরতলা, ১৬ জানুয়ারি : অন্য রাজ্যের তুলনায় ত্রিপুরা পুলিশ লরি চালকদের বেশি হেনস্থা করে বলে অভিযোগ তুলেন বহিঃরাজ্যের একজন লরি চালক।

রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে। রাজ্য পুলিশের বিভিন্ন কৃতিত্ব ও অর্জনকে সম্মান জানানোর সাথে সকল কর্মীদের উৎসাহিত করা হচ্ছে। কিন্তু এই পুলিশ সপ্তাহ চলাকালীন ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন বহিঃরাজ্যের একজন লরি চালক।

লরি চালক বলেছে, আজ গাড়ি নিয়ে ত্রিপুরার প্রবেশ করার পথে চোরাইবাড়ি চেক পোস্টে গাড়ির সব কাগজপত্র ঠিক থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বাগবাসা এসে তাদের আটক করে পুলিশ। সব কাগজ ঠিক থাকলে তাদের চা- টিফিনের ব্যবস্থা দেওয়ার কথা বলে গাড়ি আটক করে রাখে পুলিশ। এমনটাই অভিযোগ ওই চালকের।

তিনি আরো বলেন, ত্রিপুরায় প্রতিটা নাকা পয়েন্টে এভাবে হেনস্থার শিকার হয়ে হয়। পুলিশ এভাবে করলে চালকদের অনেক সমস্যা হয়, মাল পৌঁছাতেও দেরি হয়। তাই বহু চালকের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top