News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচলে তুষারপাত; দেহরাদূনে বৃষ্টি, উত্তর প্রদেশ কুয়াশায় বিপর্যস্ত
Image

হিমাচলে তুষারপাত; দেহরাদূনে বৃষ্টি, উত্তর প্রদেশ কুয়াশায় বিপর্যস্ত

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): দেশের একাধিক রাজ্যে বৃহস্পতিবার দেখা গেল বিভিন্ন রকম আবহাওয়া। কোনও রাজ্য কনকনে ঠান্ডায় কাঁপছে, কোথায় তুষারপাত হয়েছে, আবার কোথাও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টির সৌজন্যে ঠান্ডা আরও বেড়ে গিয়েছে।

হরিয়ানার চন্ডীগড়ে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে, দিল্লি সকাল থেকেই মেঘাচ্ছন্ন ও সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। রাজধানী দিল্লি এদিন ভোর থেকেই ঘন কুয়াশার আচ্ছন্ন ছিল। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে হিমাচল প্রদেশের লাহাউল ও স্পিতি। উত্তর প্রদেশও শীতের পাশাপাশি কুয়াশার কবলে, বৃহস্পতিবার সকালেও কুয়াশার কারণে দূর থেকে অস্পষ্ট দেখা যাচ্ছিল তাজমহলকে।

Releated Posts

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top