News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিয়ের সাত দিন পর থেকেই বাপের বাড়িতে স্ত্রী, স্থায়ী সমাধান চেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ স্বামী
Image

বিয়ের সাত দিন পর থেকেই বাপের বাড়িতে স্ত্রী, স্থায়ী সমাধান চেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ স্বামী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জানুয়ারি:
বিয়ের সাত বছর হয়ে গেলেও বিশেষভাবে সক্ষম স্বামীর সাথে মাত্র ১৫ দিন গৃহবাস করেই বাপের বাড়ি চলে যায় স্ত্রী। এমনই অভিযোগ।  স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় বিশেষভাবে সক্ষম স্বামী। কৈলাসহর পুরপরিষদের অধীনে পূর্ব গোবিন্দপুর এলাকার বাসিন্দা, দীনেশ দাসের ছেলে বিশেষভাবে সক্ষম দিপু দাস একজন সরকারি কর্মচারী, তিনি বর্তমানে কৈলাশহর পূর্ত দপ্তরে কর্মরত রয়েছেন।

তিনি আজ সংবাদ মাধ্যমকে জানান, বিগত ৭ বছর পূর্বে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীনে ইন্দিরা কলোনি এলাকার বাসিন্দা জন্টু মালাকারের মেয়ে রত্না দাস মালাকারের সাথে তার বিবাহ হয়। এবং ঘটক হিসাবে সেই বিবাহ চালায় পূর্ব গোবিন্দপুর এলাকার বাসিন্দা জহর দাস নামে এক ব্যক্তি। বিশেষভাবে সক্ষম দিপু দাসের অভিযোগ বিয়ের পর মাত্র ১৫ দিন গৃহবাস করে উনার সাথে রত্ন দাস মালাকার, এরপর রত্না দাস মালাকার বাপের বাড়িতে চলে যায় কোন এক কারণে।

দিপু দাস উনার স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে গেলে রত্ন দাস মালাকার সহ ওই এলাকার কিছু লোক মিলে উনাকে বেধড়ক মারধর করে বলে তিনি জানান, গত বছর তিনি রত্না দাস মালাকারের বিরুদ্ধে কৈলাসহর জেলা দায়রা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর হল ৬৯২৭, কিন্তু এখন পর্যন্ত  এই মামলার কিনারা হয়নি। তাই তিনি স্থায়ী সমাধানের দাবিতেই আজ সংবাদমাধ্যমের দ্বারস্থ হন।  সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে তিনি ঘটনার বিস্তারিত জানান।

Releated Posts

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

সংস্কারের অভাবে মৃত্যু-ফাঁদে পরিণত বড়সুরমা-কচুছড়া সড়ক

আগরতলা, ২২ জুন : ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড়সুরমা থেকে মড়াছড়া, দুর্গাচৌমুহনী হয়ে কচুছড়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top