News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভার অন্তিম দিনেও দাবি অনড় রেখে গান্ধীর পাদদেশে বিক্ষোভ টিএসএফ-র
Image

বিধানসভার অন্তিম দিনেও দাবি অনড় রেখে গান্ধীর পাদদেশে বিক্ষোভ টিএসএফ-র

আগরতলা, ১৫ জানুয়ারি: ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে পুনরায় মহাকরণের সামনে বিক্ষোভে সামিল হয়েছে টিএসএফ। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে অরুন্ধুতিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়।

প্রসঙ্গত, আজ বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন। বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ককবরক ভাষা রোমান হরফের দাবিতে সার্কিট হাউজে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছে টিএসএফ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলার পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সমস্যা সমাধানের কোনো উদ্যােগ নেওয়া হয়নি। বিশেষ করে ছাত্র ছাত্রীদের বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। ত্রিপুরা বিধানসভায় যেন তাদের এই ইস্যু সবার দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top