News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনসিসি থানা পুলিশের হাতে বাজেয়াপ্ত ৬ লক্ষ টাকার সাউন্ড বক্স
Image

এনসিসি থানা পুলিশের হাতে বাজেয়াপ্ত ৬ লক্ষ টাকার সাউন্ড বক্স

আগরতলা, ১৫ জানুয়ারি : গতকাল রাতে আগরতলা মধ্যভুবনবন, চানমারি, বরজলা, রামনগর সহ বেশ কয়েকটি জায়গা থেকে লাউড স্পিকার বক্স বাজেয়াপ্ত করেছে এনসিসি থানা পুলিশ।

প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের বেঁধে দেওয়া সময়ের থেকে বেশি অর্থাৎ রাত ১০ টার পরেও রাজধানী শহরের বিভিন্ন এলাকায় ডিজে বক্স বাজানো অব্যাহত থাকে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে অনেকেই ডিজে সন্ত্রাস চালায়। যার কারণে পারিপার্শ্বিক জনগণের অসুবিধা হয়। তাই পুলিশে অভিযোগ জানায় তারা।

এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, রাত দুটো তিনটে অব্দি উচ্চস্বরে সাউন্ড বাজানো হচ্ছিল বলে আশেপাশে জনগণ থানায় অভিযোগ জানায়। ওই অভিযোগের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ গিয়ে সাউন্ড বক্স বাজেয়াপ্ত করে। ওই লাউড স্পিকার বক্সগুলির বাজার মূল্য ৬ লক্ষ টাকার উপর হবে বলেও জানান তিনি।

Releated Posts

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক

তেলিয়ামুড়া, ২২ জুন : দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও অন্যান্য সরঞ্জাম…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top