News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ন্যায্য বেতনের দাবিতে শান্তিরবাজার জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি
Image

ন্যায্য বেতনের দাবিতে শান্তিরবাজার জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি

আগরতলা, ১৫ জানুয়ারি : ন্যায্য বেতনের দাবিতে শান্তিরবাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করেছেন। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন পরিশোধ করার হোক।

জনৈক সাফাই কর্মী জানিয়েছেন, বর্তমানে ১১ হাজার টাকার বেতনে শান্তিরবাজার জেলা হাসপাতালে অনেক সাফাইকর্মী কাজে নিযুক্ত আছেন। কিন্তু গত তিন মাস ধরে তাদের বেতন নিয়ে তালবাহানা করছেন ঠিকেদার। এবিষয়ে ঠিকেদারের সাথে যোগাযোগ করা হলে এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়ার কথা দিয়েছিলেন। কিন্তু এক সপ্তাহ অতিক্রম হলেও তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। এর ফলে তাঁরা আর্থিক দিক দিয়ে সমস্যায় পড়েছেন, জানান তিনি।

তাই বকেয়া বেতন প্রদানের দাবিতে শান্তিরবাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীরা আজ কর্মবিরতি পালন করেছেন। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন পরিশোধ করার হোক।

Releated Posts

রাবার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

শান্তিরবাজার, ২২ জুন : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা রোড সংলগ্ন পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top